June 25, 2026, 8:47 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সুন্দরবনে দুঃসাহসিক অভিযান: জিম্মি জেলে উদ্ধার

আরিফ হাসান রামপাল বাগেরহাট

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর কবল থেকে জিম্মি থাকা এক জেলেকে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং সেখানে এক জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এ সময় কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবন এলাকায় দস্যু দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সংক্রান্ত বিষয়ে ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস ‘অপরাজেয় বাংলা’।



ফেসবুক কর্নার