April 23, 2026, 4:12 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি লামিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ইমরান (২৫), মোঃ আবুল কালাম স্বপন (৩৫) ও মোঃ আরিফ (৩১)।
এসময় তাদের দেহ তল্লাশি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইচ-মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৮টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, ১টি ওয়াকিটকি, ৪টি ভিন্ন নম্বর প্লেট, ১টি স্টিলের ছোরা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদ জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার