June 24, 2026, 4:15 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মোল্লাহাটে অসহায় শিশুর জীবন বাঁচাতে মানবিক সহায়তার আকুতি

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর ইসলামপুর (দ্বীপ চর) এলাকায় ছয় মাস বয়সী শিশু নুসরাত গুরুতর অসুস্থতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। শিশুটির শরীরে টিউমার, ক্যান্সারসহ মারাত্মক রক্তশূন্যতা ধরা পড়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শিশুটির মা লায়লা খাতুন একজন গৃহিণী এবং বাবা মোঃ মণির শিকদার পেশায় জেলে। অতি কষ্টে জীবিকা নির্বাহ করা এ পরিবারের পক্ষে শিশুটির ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার জন্য মা লায়লা খাতুন বর্তমানে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সহায়তা প্রার্থনা করছেন।
পরিবার সূত্রে জানা যায়, তাদের একমাত্র বসতভিটা মাত্র ৫ শতাংশ জমির ওপর অবস্থিত। অন্য কোনো জমি বা স্থায়ী আয়ের উৎস না থাকায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার কোনো উন্নত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো জরুরি। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা শুরু করাও সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সহায়তা পেলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হতে পারে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন। অসহায় এই শিশুটির পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।
সহায়তার জন্য যোগাযোগ: বিকাশ নম্বর—০১৬২১-৫৯১৩৮৫।



ফেসবুক কর্নার