June 24, 2026, 3:32 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

আর্চারিতে নতুন কোচ তৈরির যাত্রার শুভ সূচনা

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে আর্চারি খেলায় দক্ষ কোচ তৈরির লক্ষ্যে ‘আর্চারি লেভেল-১ কোচেস কোর্স-২০২৬’-এর উদ্বোধনী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন প্রজন্মের কোচদের নিয়ে এই কোর্সের মধ্য দিয়ে শুরু হলো সম্ভাবনাময় এক নতুন যাত্রা।
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত আর্চারি ট্রেনিং একাডেমিতে আয়োজিত এ কোর্সে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি থেকে আগত কোচ মার্টিন ফার্দরিক, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় আর্চারি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট ড. মো. মোখলেসুর রহমান এবং ফেডারেশনের হেড অব মিডিয়া মোঃ রুবেল হোসেন।
তাদের দিকনির্দেশনা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বক্তারা বলেন, দেশের আর্চারি খেলাকে এগিয়ে নিতে দক্ষ কোচ তৈরির কোনো বিকল্প নেই। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কোচরা ভবিষ্যতে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশীয় আর্চারি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়ে আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, তারা ভবিষ্যতে দেশের জন্য দক্ষ কোচ ও চ্যাম্পিয়ন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



ফেসবুক কর্নার