June 24, 2026, 4:29 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কোম্পানীগঞ্জে পাথর-বালু উত্তোলন বন্ধে বাধা, পুলিশের সঙ্গে উত্তেজনা

সালাউদ্দিন রানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অব্যাহতভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। শা-আরফিন টিলা ও সোনাই নদী এলাকা থেকে উত্তোলিত এসব পাথর ও বালু নোয়াগাঁও হয়ে ভোলাগঞ্জের বিভিন্ন সাইট ও কাঁসার মিলে সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও অসাধু চক্রের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
গতকাল শা-আরফিন এলাকায় পাথর ও বালুবাহী ট্রলি চলাচলের সময় পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে উদ্ধত আচরণ করে এবং দায়িত্ব পালনে বাধা দেয়, ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনায় একাধিকবার পুলিশের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে, অভিযোগ উঠেছে—পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে নিয়মিতভাবে এসব পণ্য পরিবহন হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্যের ইউনিফর্মে নামফলক না থাকাও স্থানীয়দের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে।
ঘটনায় জড়িত হিসেবে কয়েকজনের নাম স্থানীয়ভাবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।



ফেসবুক কর্নার