April 23, 2026, 4:12 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান : মাওলানা আব্দুল হামিদ

অভয়নগর প্রতিবেদক

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৬টায় ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিবিরে কর্মীদের মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বড়ভিটা ইউনিয়ন আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলী, সেক্রেটারি মোঃ ইউনুস আলী এবং বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়ের উদ্দিন ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কুরআন ও হাদিসের দরস পেশ করেন মোঃ ইউনুস আলী। তিনি কর্মীদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কৌশল নির্ধারণ জরুরি। তিনি কর্মীদের চারিত্রিক ও নৈতিক দিক থেকে আদর্শ হয়ে ওঠার আহ্বান জানান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।
শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার