June 24, 2026, 4:16 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

এপ্রিলেও হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল লোডিং

অভয়নগর প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং ৭ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)-এর কমিশনিং লাইসেন্স এখনো না পাওয়ায় এ বিলম্বের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রয়োজনীয় নথিপত্র এখনও পর্যালোচনাধীন রয়েছে। লাইসেন্স অনুমোদনের পরই জ্বালানি লোডিংয়ের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৩০০ মেগাওয়াট এবং ডিসেম্বরের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে জ্বালানি লোডিংয়ে বিলম্ব হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের সময়সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি লোডিং প্রক্রিয়ায় প্রায় এক মাস সময় লাগে। এর পরবর্তী দুই মাসের মধ্যে চেইন রিঅ্যাকশন শুরু করা সম্ভব হয়। আর পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদনে যেতে সময় লাগে প্রায় ১০ থেকে ১১ মাস।
তবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, চলতি মাসের শেষ নাগাদ জ্বালানি লোডিং শুরু করা যেতে পারে। তাদের দাবি, ১ নম্বর ইউনিটের নির্মাণকাজ, পরীক্ষা ও পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।



ফেসবুক কর্নার