June 24, 2026, 3:31 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সরকারি ব্রজলাল কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণবঙ্গের অক্সফোর্ডখ্যাত সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ এর বাছাই পর্ব উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত এ বাছাই পর্ব কলেজ ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টায় কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজজাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ রেজাউল করিম খান।
এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি, বিএনসিসি, রেঞ্জার ইউনিট, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, কলেজ থিয়েটার, আবৃত্তি সংগঠন ‘৫২’ এবং কলেজ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বাছাই পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী বাছাই পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য যোগ্য প্রতিযোগীদের নির্বাচন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার