June 29, 2026, 10:13 am
শিরোনাম :
পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন

লামায় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে সচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা সরকারি মাতামুহুরী কলেজে সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচারের লক্ষ্যে এক জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তথ্য অফিস, লামা-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সভাটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লামা উপজেলা তথ্য অফিসার মো. রাশেদুল হক রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সরকারের গৃহীত জনবান্ধব কর্মসূচি সম্পর্কে সাধারণ জনগণকে সরাসরি অবহিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কৃষি ঋণ সহায়তা কার্যক্রম কৃষকদের অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হচ্ছে।
পরিবেশ ও নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি একটি টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়ক, আর নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা তাদের কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।
তথ্য অফিসার মো. রাশেদুল হক রাসেল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ সহায়তা, বৃক্ষরোপণ অভিযান এবং নারীদের যাতায়াত সুবিধা—সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার