June 29, 2026, 9:44 am
শিরোনাম :
পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন

তৃণমূলের আস্থায় বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে যুবদল নেতা সোহান চৌধুরী

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাক্কালে হবিগঞ্জের লাখাই উপজেলার ৪ নং বামৈ ইউনিয়নে উত্তপ্ত নির্বাচনী পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় জনগণের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তৃণমূলের নেতা ও জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় নেতা সোহান চৌধুরী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
সোহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথ আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে দলের দায়িত্বশীল ও পরীক্ষিত সৈনিক হিসেবে উল্লেখ করেছেন। হামলা-মামলা ও জেল-জুলুমের চাপে নয়, দলের জন্য সর্বদা মাঠে থাকা এই নেতার প্রতি বিশেষ করে তরুণ প্রজন্মের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল সোহান চৌধুরীর কার্যক্রম ও নেতৃত্বকে প্রশংসা করে বলেন, “দলের প্রতিটি কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধ প্রশংসনীয়। বামৈ ইউনিয়নের উন্নয়নে তার মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”
স্থানীয়রা সোহান চৌধুরীর প্রতি আস্থা প্রকাশ করেছেন। বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “আমরা এমন একজন নেতা চাই যিনি বিপদে পাশে দাঁড়ান। সোহান চৌধুরী সবসময় আমাদের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছেন। তার মতো তরুণ ও সৎ নেতৃত্ব ইউনিয়নের উন্নয়নের জন্য জরুরি।”
নিজের লক্ষ্য নিয়ে সোহান চৌধুরী বলেছেন, “আমি পদের লোভে নয়, মানুষের সেবা করতে রাজনীতি করি। দল ও জনগণ সুযোগ দিলে বামৈ ইউনিয়নকে আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবদলের ত্যাগী নেতা হিসেবে সোহান চৌধুরীর অংশগ্রহণ থাকলে ৪ নং বামৈ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে।



ফেসবুক কর্নার