June 29, 2026, 10:13 am
শিরোনাম :
পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন

কুষ্টিয়ায় আরজু মৃত্যুর ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ায় কারাগারে নির্যাতনের অভিযোগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া এম. এ শামিম আরজুর মৃত্যুর ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার বুধবার সকালে কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন, সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আদালতের বিচারক মোস্তফা পারভেজ অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের হামলায় এম. এ শামিম আরজুসহ কয়েকজন আহত হন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পরিবারের দাবি, আটক অবস্থায় নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে স্বাস্থ্য পরিস্থিতি আরও খারাপ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বাদী এস. এম. ফুয়াদ শামীম বলেন, তার পিতার ওপর পরিকল্পিত হামলা ও নির্যাতনের ফলেই মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল কাদের জানান, আদালত অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার