June 29, 2026, 10:12 am
শিরোনাম :
পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও থানা পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি

অভয়নগর প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে অতিরিক্ত আইজিপি প্রথমে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, চলমান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনের পরে তিনি ঈশ্বরদী থানায় যান। সেখানে থানার বিভিন্ন দপ্তর, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি থানার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধবভাবে কাজ করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপিকে স্বাগত জানান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান এবং রূপপুর ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



ফেসবুক কর্নার