April 23, 2026, 2:30 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

কটিয়াদীতে বিএনপি নেতাদের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (৮ এপ্রিল) রাত ৯টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা থানায় গিয়ে এ সাক্ষাৎ করেন।
এসময় কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এলাকায় মাদক, মব সৃষ্টি ও জুয়া প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে সহযোগিতা করতে তার দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, দলের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনার জন্যও তিনি আহ্বান জানান।
এসময় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ



ফেসবুক কর্নার