June 25, 2026, 7:46 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদক ধ্বংস, সীমান্তে জোরদার অভিযানের বার্তা বিজিবির

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

 

 কুষ্টিয়ায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (বিকেল ৫টা) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।
ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান। এছাড়া কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় দিন-রাত টহল ও অভিযান চালিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। মাদক শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি জটিল সামাজিক সমস্যা। তাই সাধারণ জনগণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।”
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস কার্যক্রম উদ্বোধন করেন। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল, গাঁজা, হেরোইন, এলএসডি, কোকেন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক অন্তর্ভুক্ত ছিল।



ফেসবুক কর্নার