June 29, 2026, 4:59 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

রুমায় সাংগ্রাই উৎসব ঘিরে কেনাকাটায় ব্যস্ত পাহাড়ি জনপদ

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ বা বর্ষবরণ উৎসবকে ঘিরে পাহাড়জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন বছরকে স্বাগত জানাতে কেনাকাটা, ঘর সাজানো ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা।
চলতি বছরের ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবকে সামনে রেখে রুমা, থানচি ও জেলা সদরের বিভিন্ন বাজারে চলছে ব্যাপক কেনাকাটা। বিশেষ করে মারমা তরুণ-তরুণী ও শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাক ‘থামি’ ও ‘আঙ্গি’ কিনতে দলবেঁধে বাজারে ভিড় করছেন।
এদিকে উৎসবকে কেন্দ্র করে দর্জিপাড়াগুলোতেও ব্যস্ততা বেড়েছে। নতুন পোশাক তৈরির পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক সেলাইয়ে দিনরাত কাজ করছেন দর্জিরা।
সাংগ্রাই উপলক্ষে জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ, পিঠা তৈরি এবং ঐতিহ্যবাহী খেলাধুলার প্রস্তুতিও নিচ্ছেন স্থানীয় তরুণ-তরুণীরা। পাহাড়ি পাড়া ও গ্রামগুলোতে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।
স্থানীয়দের মতে, সাংগ্রাই উৎসব শুধু মারমা সম্প্রদায়ের নয়, বরং পার্বত্য অঞ্চলের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যেও আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
স্থানীয় প্রশাসন ও উৎসব উদযাপন কমিটি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার