June 29, 2026, 4:56 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

কক্সবাজারে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে ছেলে আটক

রেজাউল করিম

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন-এর পশ্চিম মহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় মায়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মো. আজিম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. আজিম কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে। তার সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রেহেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে এ বিষয় নিয়ে রেহেনা বেগমের ছেলে রবিউলের সঙ্গে আজিমের কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে রবিউল কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে তাকে আরও কয়েক দফা আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগম নিজেকে বোন পরিচয় দিয়ে আজিমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল-এ ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের ভাই আব্দুল্লাহ অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ভিন্নখাতে নিতে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, পাচলাইশ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রবিউল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কক্সবাজারে এনে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার