June 29, 2026, 6:13 am
শিরোনাম :
অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন

ভেড়ামারায় সাপ্তাহিক ছুটি লঙ্ঘন: দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ লঙ্ঘন করে সাপ্তাহিক ছুটির দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার পরিচালিত অভিযানে ‘মোবাইল প্লাজা’ এবং একটি টেক্সটাইল প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রনিকুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪ (১) অনুযায়ী প্রতি সপ্তাহে দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে অন্তত দেড় দিন সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা আইন অমান্য করে কার্যক্রম চালিয়ে আসছিল।
এ প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুইটিকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার