June 29, 2026, 4:57 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলার অভিযোগ, থানায় মামলা

অভয়নগর প্রতিবেদক

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগে বাদী হিসেবে সেলিম উদ্দিন (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন স্থানীয় কয়েকজনের সঙ্গে। এরই জেরে গত ৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বিবাদী হিসেবে বশির উদ্দিন (৪৫), আলিম উদ্দিন (৩০), ফয়সল আহমদ (২৮)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, ঘটনার রাতে বিবাদীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করে ফলজ গাছ, কলাগাছসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া, অভিযুক্তরা নিয়মিত তাকে ভয়ভীতি প্রদর্শন করছে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাদী সেলিম উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার