June 29, 2026, 4:57 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

কুড়িগ্রামে গাঁজাসহ সিএনজি জব্দ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো পথে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কে উল্টে যায়। পরে চালকসহ যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করে। এ সময় পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেট থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম (পিপিএম) জানান, এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার