June 25, 2026, 9:07 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ফিলিপনগর ঘটনায় উত্তেজনা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশি নিরাপত্তা

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

দৌলতপুর উপজেলা-এর ফিলিপনগরে দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীম হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।
এরই অংশ হিসেবে দেশবরেণ্য বাউল শিল্পী শফি মন্ডল-এর হোসেনাবাদ গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার দুপুরে ফিলিপনগর এলাকায় শামীমের দরবার শরিফে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই ভিডিওতে শামীম আপত্তিকর মন্তব্য করেছেন। এর জেরে দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে শামীম নিহত হন এবং তার কয়েকজন অনুসারী আহত হন।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, ভাইরাল হওয়া ভিডিওতে শফি মন্ডলের উপস্থিতি দেখা যাওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ভিডিওতে তাকে ওই দরবারে সংগীত পরিবেশন করতে দেখা যায়। এ প্রেক্ষাপটে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তার গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শফি মন্ডলের জামাতা মুকুলুর রহমান জানান, তার শ্বশুর দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং বাড়িতে স্থায়ীভাবে কেউ থাকেন না। শনিবার সন্ধ্যার পর হঠাৎ বাড়ির সামনে পুলিশ অবস্থান নিতে দেখা যায়। পরে জানা যায়, নিরাপত্তাজনিত কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে শফি মন্ডল বলেন, তিনি প্রায় এক মাস ধরে ঢাকায় রয়েছেন এবং এলাকার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবগত নন। পরিবারের মাধ্যমে জানতে পেরেছেন তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি অবহিত নন।
তিনি আরও বলেন, তিনি লালন দর্শনের অনুসারী এবং পেশাগত কারণে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করেন। প্রায় দেড় বছর আগে সংগীত পরিবেশনের জন্য শামীমের দরবারে গিয়েছিলেন, তবে আদর্শগতভাবে তার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার