April 23, 2026, 2:39 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে মানবিক আহ্বান

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি মানবিক আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে নবীনগর-রাধিকা সড়কের বিরামপুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই ব্যক্তিসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় শহিদ সিরাজ নামে এক ব্যক্তি আহত ওই অজ্ঞাত ব্যক্তিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক ও নার্সরা নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করছেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তি একজন অটোরিকশা চালক হতে পারেন, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন তথ্যের মাধ্যমে তার পরিবারের সন্ধান করার চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তার চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে। এ অবস্থায় কেউ যদি ওই ব্যক্তির পরিচয় বা পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



ফেসবুক কর্নার