June 15, 2026, 10:13 am
শিরোনাম :
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত সাতক্ষীরায় বুশরা ও এমআর গ্রুপের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দিশেহারা গ্রাহকরা জুলাই আন্দোলনে পরিচয় থেকে প্রেম, বিয়ের পিঁড়িতে দুই তরুণ-তরুণী

মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুদের সুরক্ষায় ব্যাপক পরিসরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের টিকাদান কর্মসূচির আওতায় উপজেলার ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে। এতে প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, হাম ও রুবেলা দুটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, “অভিভাবকদের উচিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে আসা এবং টিকা গ্রহণ নিশ্চিত করা। এতে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় শিশুদের সহজে টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করেন।



ফেসবুক কর্নার