April 23, 2026, 5:48 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

ধামরাইয়ে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী গুরুতর আহত, প্রতিবাদে ১৫টির বেশি বাস আটক

অভয়নগর প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ধামরাই সরকারি কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, সেবালিং পরিবহনের দুটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার পরপরই সহপাঠীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সেবালিং পরিবহনের ১৫টিরও বেশি বাস আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যান এবং সেখানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা সড়কে নিরাপত্তা জোরদার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার