April 23, 2026, 2:48 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

পাঁচবিবীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবী উপজেলায় পানিতে ডুবে রহমত (৭) ও হোসেন (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে সহোদর এবং তাদের পিতা এনামুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাঝিনা গ্রামে বাড়ির পাশের পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পানির ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত পাঁচবিবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়া জরুরি।
পাঁচবিবী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার