April 23, 2026, 2:23 pm
শিরোনাম :
ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন লংগদুতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বনানীতে মাদক ও চাঁদাবাজির অভিযোগে ‘অপু’কে ঘিরে আতঙ্ক, তদন্তের দাবি এলাকাবাসীর

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন বেলতলা বস্তি এলাকায় ‘অপু’ নামের এক যুবককে ঘিরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচয় দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার সঙ্গে ছবি প্রকাশ করে প্রভাবশালী পরিচিতি তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। এই পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন বলেও দাবি করেন অনেকেই।
বেলতলা বস্তির কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করেও তিনি সাধারণ মানুষকে ভয় দেখান। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা আনিস রহমান বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তার দায় দল নেবে না। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”
বনানী থানার এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কেউ যদি অপরাধে জড়িত থাকে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।



ফেসবুক কর্নার