April 23, 2026, 2:31 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

ভারতের নির্বাচনকে ঘিরে হিলি স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি জানান, ভারতীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে ওইদিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে।
তবে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো বাধা নেই। পাসপোর্টধারীরা স্বাভাবিক নিয়মেই যাতায়াত করতে পারছেন।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শেষে শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার