June 28, 2026, 11:53 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

লংগদুতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নে আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৬টি দল অংশগ্রহণ করে। ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে ফাইনাল খেলায় দুই দল মুখোমুখি হয়।
ফাইনাল খেলায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
খেলা শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার