June 28, 2026, 12:55 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রধান শিক্ষকের অবহেলা ও প্রশাসনিক ত্রুটির কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জান্নাতি খাতুন নামে এক শিক্ষার্থী। ঘটনাটি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।
ভুক্তভোগী জান্নাতি খাতুন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। জানা যায়, অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষার ফরম পূরণ করে সে। সারা বছর পড়াশোনার প্রস্তুতিও নেয়।
কিন্তু গত সোমবার বিদ্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে দেখা যায়, অন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র এলেও জান্নাতিরটি আসেনি। বিষয়টি জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে সে এবং তার পরিবারে নেমে আসে হতাশা।
জান্নাতির বড় ভাই জানান, ভালো ফলাফল করলে তাকে রংপুরের একটি নামকরা কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু এ ঘটনায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানবিক বিভাগের শিক্ষার্থী হলেও জান্নাতি নিয়মিত প্রাইভেট পড়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছিল। হঠাৎ এ ধরনের ঘটনায় তার এক বছরের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি বলেন, কিছু শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল সংশোধনের জন্য বোর্ডে যোগাযোগ করতে হয়েছিল। জান্নাতির ক্ষেত্রে ভুল হয়েছে—এটি তিনি স্বীকার করেন এবং অভিভাবকের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষাবিদদের মতে, একটি শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারানো মানে শুধু একটি পরীক্ষা নয়, বরং একটি সম্পূর্ণ শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার সমান। তারা এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার