June 28, 2026, 11:46 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জড়াকুড়া গ্রামে ক্রয়কৃত জমি দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম (৫৫) ৮ জনকে অভিযুক্ত করে রোববার (১৯ এপ্রিল) ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জড়াকুড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে নজরুল ইসলাম প্রায় ২৩ বছর আগে ২৬৯ বিআরএস খতিয়ানের ৯৫২ দাগে ৭ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। তবে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুরুজ আলীর পরিবারের সঙ্গে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, সুরুজ আলীর ছেলে ফারুক মিয়া (৩২) ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন এবং দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে নজরুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। পরে পুলিশ উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বসবাসের নির্দেশনা দেয়। একই জমি নিয়ে অপর পক্ষও আদালতে মামলা করেন।
ভুক্তভোগীর অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল দুপুরে ফারুক মিয়া ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক ওই জমিতে একটি ঘর নির্মাণ করেন এবং বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেন। এতে নজরুল ইসলামের পরিবার কয়েকদিন ধরে নিজ বাড়িতে যেতে পারছেন না বলে দাবি করেন তিনি।
এদিকে অভিযুক্ত পক্ষের দাবি, তারা বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং নিজেদের জমিতেই ঘর নির্মাণ করেছেন। ফারুক মিয়া বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি, অন্য কারো জমিতে নয়, আমার নিজের জমিতেই ঘর তুলেছি।”
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার