June 28, 2026, 1:00 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মোসা. রেহানা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার নিজ বাড়ির পাশের একটি বাঁশঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফেরেন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন। সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঁশঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেহানার গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজারুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ জানায়, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার