April 23, 2026, 6:43 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে সিঁধ কেটে ধারাবাহিক চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। মাত্র চার দিনের ব্যবধানে অন্তত ১৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে মধুপুর গ্রামে অন্তত ৭টি বাড়িতে সিঁধ কেটে চুরি হয়। চোরেরা টিনের ঘরের পেছনের অংশ বা মাটির দেয়াল কেটে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এরপরের রাতেই একই গ্রামের মধ্যপাড়ায় আরও ৩টি এবং পাশের ফকিরপাড়া গ্রামে ১টি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে মধুপুর প্রামানিকপাড়ায় আরও ২টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে পরিকল্পিতভাবে এসব চুরি করছে। গ্রামবাসী পালাক্রমে পাহারা দিলেও চোরদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, “চুরির ঘটনা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। রাতে ঘুমাতে পারছি না, চরম আতঙ্কে দিন কাটছে। দ্রুত চোরদের গ্রেপ্তার করার দাবি জানাই।”
দেউলী ইউনিয়নের সাবেক সদস্য আনারুল আকন্দ বলেন, এলাকায় মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এসব অপরাধ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



ফেসবুক কর্নার