June 28, 2026, 10:38 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ

অভয়নগর প্রতিবেদক

শেরপুর জেলার মেধাবী শিক্ষার্থী তাসনিম তাপস্বীর পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। দেশের স্বনামধন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় জেলা পরিষদ, শেরপুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ তাপস্বীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তাপস্বী শেরপুর সদর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত এনজিও কর্মী মো. মোশরাফুল ইসলামের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। করোনা মহামারির সময় তার পিতার চাকরি হারালেও তিনি হাল ছাড়েননি। সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেন।
অনুষ্ঠানে প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ বলেন, “তাপস্বীর মতো মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শেরপুরের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তায় জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “আমরা আশা করি, তাপস্বী ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে এবং জেলার সুনাম বৃদ্ধি করবে।”
জেলা পরিষদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



ফেসবুক কর্নার