June 28, 2026, 11:48 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

 

দীর্ঘদিনের নানা অভিযোগের পর অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশারকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল’র অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গত ১৬ এপ্রিল,২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে অধ্যক্ষ শেখ আবুল বাশারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের প্রেক্ষিতে তদন্ত শেষে এ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে। কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া গ্রামের মৃত শেখ মোকতার হোসেনের ছেলে শেখ আবুল বাশার।
২৮ফ্রেরুয়ারি,২০০২খ্রিস্টাব্দ তারিখ থেকে দীর্ঘদিন ধরে কলেজটিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ রয়েছে- তিনি বিগত সময়ে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন। তার এসব কর্মকাণ্ডে কলেজটি এক প্রকার অস্থিতিশীল ও বিতর্কিত পরিবেশে পরিণত হয়।এ সকল অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল একাধিকবার প্রতিবাদ করে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে আসে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে অভিযোগসমূহ যাচাই-বাছাই করা হয় এবং প্রমাণের ভিত্তিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরখাস্ত হওয়া অধ্যক্ষ শেখ আবুল বাশারের সঙ্গে কলেজ সংক্রান্ত কোনো ধরনের প্রশাসনিক বা একাডেমিক যোগাযোগ না রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
এদিকে, স্থানীয়রা আশা করছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে কলেজে দীর্ঘদিনের অস্থিরতা ও অনিয়মের অবসান ঘটবে। তবে এ বিষয়ে বরখাস্ত কৃতিত্ব অধ্যক্ষ আবুল বাশারের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান বিগত ৫ আগস্টের পর থেকে একটি মহল রাজনৈতিক মব সৃষ্টি করে আমার বিরুদ্ধে নানান মিথ্যা অভিযোগে প্রভাব খাটিয়ে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আমি আইনগতভাবে মোকাবেলা করবো বলে জানান।



ফেসবুক কর্নার