June 28, 2026, 10:41 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী অভিযানে মামুন অর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও কারাভোগের বিধান রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, মামুন অর রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিস্তার রোধে কাজ করা হচ্ছে।



ফেসবুক কর্নার