June 28, 2026, 10:44 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২

আশরাফ ফকির শিবপুর নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেট পড়াতে রাজি না হওয়াকে কেন্দ্র করে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া আব্দুল মান্নান ভূঁইয়া বিদ্যাপীঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক মঞ্জিল মোল্লা ওই প্রতিষ্ঠানের একজন সরকারি শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট পড়াতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে কয়েকজন বহিরাগত ব্যক্তি শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবপুর উপজেলার চক্রদা ইউনিয়নের পূর্বেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) এবং নজরুলের ছেলে ইমন (২০) কে আটক করা হয়েছে। অপর এক অভিযুক্ত পালিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাব হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে ইউএনও’র পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হয়।



ফেসবুক কর্নার