June 28, 2026, 10:44 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় সালিস বৈঠক চলাকালে একটি স্কুলের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে হুমায়ন কবীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, তূর্য দাস (১৩) ও আঁখি (১৯)। গুরুতর আহত অবস্থায় আহসান উল্লাহ হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের শেষ দিকে পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনার জের ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনদের নিয়ে এদিন রাতে সালিস বৈঠকের আয়োজন করা হয়।
সালিস বৈঠক শুরুর কিছুক্ষণ পরই বিদ্যালয়ের ছাদের ওপর থাকা প্রায় ১০ ইঞ্চি পুরু একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত তিনজন দেয়ালের নিচে চাপা পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন জানান, দেয়ালটি হঠাৎ উত্তর-পূর্ব দিকে ভেঙে পড়ে এবং এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে সাবেক কাউন্সিলরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার