April 24, 2026, 3:34 pm
শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা

শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে সিএসএস ব্রাঞ্চের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন।
সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পলস মুন্সির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে মেডিকেল অফিসারসহ অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগলেও আর্থিক অসচ্ছলতার কারণে তারা চিকিৎসা নিতে পারছিলেন না। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এমন কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধি করে এবং দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার