April 24, 2026, 3:50 pm
শিরোনাম :
জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা

আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা বাজারে কৃষকদের জন্য সুশৃঙ্খল ও স্বচ্ছ পদ্ধতিতে ডিজেল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স কৃষি বাজার ট্রেডার্সের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন (কলম মিয়া) সরাসরি কৃষকদের হাতে সরকারি নির্ধারিত মূল্যে ডিজেল সরবরাহ করেন। জাতীয় পরিচয়পত্র যাচাই করে প্রতিটি কৃষককে ৫ লিটার করে ডিজেল দেওয়া হয়, যার প্রতি লিটার মূল্য নির্ধারণ করা হয় ১১৭ টাকা। পুরো কার্যক্রমটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অভিযোগ পাওয়া যায়নি।
ডিজেল বিতরণকে কেন্দ্র করে সকাল থেকেই চিৎলা বাজারে কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে কোথাও ভিড় বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভোগা কৃষকরা সহজে ডিজেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় কৃষকদের মতে, আগে ডিজেলের জন্য বিভিন্ন স্থানে ঘুরতে হতো, কিন্তু এখন বাজারেই সহজে ও ন্যায্যমূল্যে জ্বালানি পাওয়ায় তাদের সময় ও ভোগান্তি অনেকটাই কমেছে।
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, “প্রকৃত কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ডিজেল পান, সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আইডি কার্ড যাচাই করে সীমিত পরিমাণে বিতরণ করা হচ্ছে, যাতে সবাই পর্যায়ক্রমে সুবিধা পায়।”
তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে এই কার্যক্রম একদিন পরপর চালু রাখা হবে। স্থানীয় কৃষক ও সচেতন মহল এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।



ফেসবুক কর্নার