June 28, 2026, 10:43 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয়

হুমায়ুন কবির কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে অষ্টঘরিয়া পাপ্পু ক্রীড়া চক্রের আয়োজনে ৩৩তম ফুটবল টুর্নামেন্টের সপ্তম খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সালা উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হক তারু। বিশেষ অতিথি ছিলেন আচমিতা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল।
খেলার উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন শরীফ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ফোরামের সদস্যসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আহ্বায়ক ও কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল স্বাগত বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
এদিনের খেলায় কিশোরগঞ্জ উপজেলার মহিউদ্দিন মাখন দল মুখোমুখি হয় আকুন্দিয়া উপজেলার বাহাদিয়া ক্লাবের। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে বাহাদিয়া ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।



ফেসবুক কর্নার