June 28, 2026, 10:40 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

হুমায়ুন কবির কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে মঠখলা-মিজাপুর সড়কের মংগার বাড়ি অংশের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ সড়কের উদ্বোধন করেন। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে এমপি জালাল উদ্দীন বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, একটি মহল অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা সড়কটির উন্নয়নকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।



ফেসবুক কর্নার