June 28, 2026, 9:29 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু। তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চেতনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল গেম ও জুয়ার মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে তিনি একটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাখন মল্লিক, মজিবুর রহমান মজু, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মানিক, মোফাজ্জল হায়দারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম উজ্জল খান, যুবদল নেতা মোঃ কামরুল ইসলাম, নয়ন মাদানী, জুলহাস উদ্দিন, নাজমুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার