June 28, 2026, 10:44 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৪ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ৬ মিনিটে ওই ভুয়া আইডি থেকে বাঁশতলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল তাজের বিরুদ্ধে ভিত্তিহীন ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
এ ঘটনার প্রতিবাদে ২৫ এপ্রিল সকাল ১১টায় রামপাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা একে “সাংবাদিকতা ও সামাজিক শৃঙ্খলার বিরুদ্ধে সুপরিকল্পিত সাইবার অপরাধ” হিসেবে আখ্যায়িত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে মোতাহার হোসেন মল্লিক বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার পরিচয় ভাঙিয়ে দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি জানান, এ বিষয়ে গত ২ মার্চ রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো এ ধরনের অপতৎপরতা বন্ধ হয়নি।
তিনি বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো শুধু ব্যক্তিগত সম্মানহানি নয়, এটি সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা।”
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় প্রশাসনের প্রতি সাইবার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানান বক্তারা।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার একটি গুরুতর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি।



ফেসবুক কর্নার