June 28, 2026, 9:09 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক ছাত্রদল নেতা ও এক ফার্মাসিস্টকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬) এবং স্থানীয় ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অভিযান পরিচালনা করে। এ সময় ফার্মেসির ভেতরে অবস্থানকালে তাদের আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
ঘটনার পর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজির আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শামীমকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
লংগদু থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার