April 25, 2026, 7:23 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে। পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া, ডা. জান্নাতুল ফেরদৌস আন্তরা, ডা. নিতাই চন্দ্র, ডা. মো. তাওসিফ রাজ, ডা. রোকুনোজ্জামানসহ সিনিয়র নার্স, স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতালের সিনিয়র স্টাফ আবুল কালামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে সুস্থ ও সবল।
আলোচনা সভা শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এর আগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার