June 28, 2026, 7:58 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ লিটার চোলাইমদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানাধীন হেলিপ্যাড মাঠ সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন এমরান হোসেন (২৭)কে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি প্লাস্টিক বোতলে ৫ লিটার এবং দুটি পৃথক কন্টেইনারে ১০ লিটার করে মোট ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামতের নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সঞ্জীব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দিরাই উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার