June 28, 2026, 7:54 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আলোচিত দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ২৪ মার্চ দ্বীন-ইসলামকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
র‍্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আউয়ালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দ্রুত আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।



ফেসবুক কর্নার