June 28, 2026, 9:06 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মো. সোলায়মান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হিজলা উপজেলাকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার