June 28, 2026, 7:53 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন?

রাসেল বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঝটকি বন্যা পাড়া এলাকায় সড়কের পাশের গাইড ওয়াল ভেঙে পড়েছে, সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকির। স্থানীয়দের দাবি, ২০২০ সালের দিকে নির্মিত এই গাইড ওয়ালটি টেকসই হওয়ার কথা থাকলেও অবৈধ বালু উত্তোলনের কারণে অল্প সময়েই তা ধ্বংসের মুখে পড়ে।
অভিযোগ রয়েছে, গাইড ওয়ালের পাশ দিয়ে প্রবাহিত ঝিরি থেকে প্রতিবছর অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মাটির নিচের ভিত্তি দুর্বল হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে সড়কের উপর। ফলে গাইড ওয়াল ভেঙে পড়ে এবং ধীরে ধীরে সড়কের পাশও ক্ষয় হয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও রহস্যজনক কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। বরং প্রভাবশালীদের ছত্রছায়ায় এই কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
এভাবে চলতে থাকলে শুধু সড়ক নয়, পুরো এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে সড়ক ও গাইড ওয়াল পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার