June 24, 2026, 3:06 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য

Reporter Name

রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার সকালে লোকালয়ের কাছাকাছি এলাকায় হাতিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে সকাল আনুমানিক ১১টার দিকে হাতিটি মারা যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, হাতিটি দীর্ঘদিন ধরে পায়ের গুরুতর ক্ষত, ফোলা এবং শারীরিক দুর্বলতায় ভুগছিল। গত কয়েক সপ্তাহ ধরে বন্যপ্রাণী চিকিৎসকরা একাধিকবার চিকিৎসা প্রদান করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ঘটনাটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লংগদু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পাশাপাশি ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে।
এদিকে ঘটনাস্থলে দেখা গেছে, মৃত হাতিটির পাশে তার সঙ্গী আরেকটি হাতি ঘোরাফেরা করছে। স্থানীয়দের ভাষ্য, সঙ্গীর মৃত্যু মেনে নিতে না পেরে হাতিটি বারবার মৃত দেহের কাছে ফিরে আসছে এবং এলাকা ছাড়তে চাইছে না। এ দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে আবেগের সৃষ্টি করেছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, হাতির মতো সামাজিক প্রাণীরা নিজেদের দলে সদস্য হারালে গভীরভাবে প্রতিক্রিয়া দেখায়, যা তাদের পারস্পরিক সম্পর্কের গভীরতা তুলে ধরে।



ফেসবুক কর্নার