June 28, 2026, 6:46 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সরকারি রাস্তা অবৈধ দখল ও দীর্ঘদিন মেরামতের অভাবে বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। বিশেষ করে বৈশাখী মৌসুমে ধান কাটার সময় ফসল ঘরে তুলতে গিয়ে বিপাকে পড়েছেন তিন গ্রামের কৃষকরা।
এ পরিস্থিতিতে রাস্তাটি দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে কাহেতুরা, বাদাউড়া ও বাউশা গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। কাহেতুরা গ্রামের কাঞ্চন দাসের বাড়ি থেকে বাদাউড়া পর্যন্ত প্রায় ১২০০ মিটার সড়ক অংশে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ভুক্তভোগী কৃষকরা অংশ নেন। তারা অভিযোগ করেন, রাস্তার পাশের জমির মালিকরা ধীরে ধীরে রাস্তার অংশ কেটে নিজেদের জমির সঙ্গে মিলিয়ে নিয়েছেন, ফলে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কৃষকরা ধান কেটে বাড়িতে নিতে চরম কষ্টে পড়ছেন।
কৃষকরা জানান, “ধান কাটছি, কিন্তু ঘরে নেওয়ার মতো রাস্তা নেই। কোনোভাবে ফসল তুলতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
মানববন্ধনকারীরা বলেন, রাস্তাটি দখলমুক্ত করে দ্রুত মেরামত করা হলে তিন গ্রামের মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে ঘরে তুলতে পারবে।
তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে সড়কটি সংস্কার করা না হলে এলাকার মানুষ আরও দুর্ভোগে পড়বে।



ফেসবুক কর্নার